সবার আগে সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের গ্রুপে জয়েন করুন।

সবার আগে সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের গ্রুপে জয়েন করুন।

১১ পদে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NPA Job Circular 2026

NPA Job Circular 2026, National Pension Authority Job Circular 2026, System Analyst, Financial Analyst, Programmer, Manager,১১ পদে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NPA Job Circular 2026

পদের ক্যাটাগরি: ০৯ | মোট পদের সংখ্যা: ১১


NPA Job Circular 2026 (জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬) জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট (www.npa.gov.bd) এবং Teletalk পোর্টালে একযোগে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির নম্বর: ০৭.০৪.০০০০.০০০.০০১.১১.০০০১.২৫.২১৫। অর্থ বিভাগের রাজস্ব খাতভুক্ত এই প্রতিষ্ঠানটি গ্রেড-৫ম থেকে গ্রেড-৯ম পর্যন্ত বিভিন্ন পদে সরাসরি ও অস্থায়ীভাবে নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করেছে।

নতুন এই National Pension Authority Job Circular 2026 অনুযায়ী, মোট ০৯টি পদের ক্যাটাগরিতে সর্বমোট ১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা এই NPA recruitment 2026-এ আবেদনের সুযোগ পাবেন। আবেদন গ্রহণ শুরু হবে ২৪ মে ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২০ জুন ২০২৬ বিকাল ০৪:০০ টা-য়। নিচে NPA job circular 2026-এর সম্পূর্ণ বিবরণ, পদের তালিকা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের নিয়মকানুন বিস্তারিতভাবে তুলে ধরা হলো।


প্রতিষ্ঠান পরিচিতি | About National Pension Authority (NPA)

জাতীয় পেনশন কর্তৃপক্ষ (National Pension Authority) বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই কর্তৃপক্ষ দেশের নাগরিকদের সামাজিক সুরক্ষার আওতায় পেনশন সেবা সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিষয়তথ্য
অফিশিয়াল ওয়েবসাইটwww.npa.gov.bd
হেড অফিসের ঠিকানা৪৩, কাকরাইল, ঢাকা-১০০০
ইমেইলagm-af@npa.gov.bd
মন্ত্রণালয়/বিভাগঅর্থ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

এক নজরে NPA Job Circular 2026

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামজাতীয় পেনশন কর্তৃপক্ষ (National Pension Authority / NPA)
পদের ক্যাটাগরি০৯ টি
মোট শূন্যপদ১১ জন
চাকরির ধরনসরকারি (অস্থায়ী, রাজস্ব খাতভুক্ত)
গ্রেড পরিসরগ্রেড-৫ম থেকে গ্রেড-৯ম
বয়সসীমাসর্বনিম্ন ১৮ — সর্বোচ্চ ৪০ বছর (পদ অনুযায়ী ভিন্ন, ৩০/০৪/২০২৬ তারিখ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতাপদ অনুযায়ী ভিন্ন (স্নাতক থেকে স্নাতকোত্তর)
জেলাবাংলাদেশের সকল জেলা
বেতন স্কেল২২,০০০/- থেকে ৮০,০০০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আবেদন ফি২২৩/- টাকা (Teletalk সার্ভিস চার্জ সহ)
বিজ্ঞপ্তির তারিখ২১ মে ২০২৬
আবেদন শুরু২৪ মে ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ২০ জুন ২০২৬, বিকাল ০৪:০০ টা
আবেদন পদ্ধতিঅনলাইন — npa.teletalk.com.bd অথবা npa.gov.bd

পদের সংক্ষিপ্ত তালিকা | NPA Post List 2026

ক্রমিকপদের নামপদ সংখ্যাগ্রেডবেতন স্কেলসর্বোচ্চ বয়স
০১সিস্টেম এনালিস্ট (System Analyst)০১গ্রেড-৫ম৮০,০০০-৬৯,৮৫০/-৪০ বছর
০২ফাইন্যান্সিয়াল এনালিস্ট (Financial Analyst)০১গ্রেড-৬ষ্ঠ৩৫,৫০০-৬৭,০১০/-৩৭ বছর
০৩প্রোগ্রামার (Programmer)০১গ্রেড-৬ষ্ঠ৩৫,৫০০-৬৭,০১০/-৩৫ বছর
০৪ব্যবস্থাপক (Manager)০১গ্রেড-৬ষ্ঠ৩৫,৫০০-৬৭,০১০/-৩৭ বছর
০৫সহকারী ব্যবস্থাপক (Assistant Manager)০৩গ্রেড-৯ম২২,০০০-৫৩,০৬০/-৩২ বছর
০৬এসোসিয়েট (Associate)০১গ্রেড-৯ম২২,০০০-৫৩,০৬০/-৩২ বছর
০৭হিসাবরক্ষণ কর্মকর্তা (Accounts Officer)০১গ্রেড-৯ম২২,০০০-৫৩,০৬০/-৩২ বছর
০৮সহকারী প্রোগ্রামার (Assistant Programmer)০১গ্রেড-৯ম২২,০০০-৫৩,০৬০/-৩২ বছর
০৯সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (Asst. Maintenance Engineer)০১গ্রেড-৯ম২২,০০০-৫৩,০৬০/-৩২ বছর
মোট১১

বিশেষ দ্রষ্টব্য: একজন প্রার্থী কেবল ০১ (এক)টি পদের জন্য আবেদন করতে পারবেন।


পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা | Eligibility Criteria

০১. সিস্টেম এনালিস্ট | System Analyst

পদ সংখ্যা: ০১ | বেতন: ৮০,০০০-৬৯,৮৫০/- | গ্রেড: ৫ম | সর্বোচ্চ বয়স: ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/প্রেপ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অন্যূন ০৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা।

০২. ফাইন্যান্সিয়াল এনালিস্ট | Financial Analyst

পদ সংখ্যা: ০১ | বেতন: ৩৫,৫০০-৬৭,০১০/- | গ্রেড: ৬ষ্ঠ | সর্বোচ্চ বয়স: ৩৭ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে):

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি বা ব্যবসা প্রশাসন বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি বা ব্যবসা প্রশাসন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, একই বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • সরকার অনুমোদিত কোনো আর্থিক প্রতিষ্ঠানে ৯ম বা তদুর্ধ্ব গ্রেডের পদে অন্যূন ০৭ (সাত) বছরের চাকরির অভিজ্ঞতা।
  • কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
  • শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
  • বিশেষ সুবিধা: Certified Financial Analyst (CFA) এবং Professional Financial Analyst (PFA) কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

০৩. প্রোগ্রামার | Programmer

পদ সংখ্যা: ০১ | বেতন: ৩৫,৫০০-৬৭,০১০/- | গ্রেড: ৬ষ্ঠ | সর্বোচ্চ বয়স: ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্যূন ০৪ (চার) বছরের চাকরির অভিজ্ঞতা।

০৪. ব্যবস্থাপক | Manager

পদ সংখ্যা: ০১ | বেতন: ৩৫,৫০০-৬৭,০১০/- | গ্রেড: ৬ষ্ঠ | সর্বোচ্চ বয়স: ৩৭ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে):

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, একচুরিয়াল বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, একই বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, একই বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • কোনো সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে একই ধরনের ৯ম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেডের পদে অন্যূন ০৭ (সাত) বছরের চাকরির অভিজ্ঞতা।
  • কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
  • শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

০৫. সহকারী ব্যবস্থাপক | Assistant Manager

পদ সংখ্যা: ০৩ | বেতন: ২২,০০০-৫৩,০৬০/- | গ্রেড: ৯ম | সর্বোচ্চ বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে):

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, একচুরিয়াল বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, একই বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, একই বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
  • শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

০৬. এসোসিয়েট | Associate

পদ সংখ্যা: ০১ | বেতন: ২২,০০০-৫৩,০৬০/- | গ্রেড: ৯ম | সর্বোচ্চ বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
  • কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।

০৭. হিসাবরক্ষণ কর্মকর্তা | Accounts Officer

পদ সংখ্যা: ০১ | বেতন: ২২,০০০-৫৩,০৬০/- | গ্রেড: ৯ম | সর্বোচ্চ বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে):

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা, ব্যবসায় শিক্ষায় ৪ (চার) বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
  • শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

০৮. সহকারী প্রোগ্রামার | Assistant Programmer

পদ সংখ্যা: ০১ | বেতন: ২২,০০০-৫৩,০৬০/- | গ্রেড: ৯ম | সর্বোচ্চ বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

০৯. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী | Assistant Maintenance Engineer

পদ সংখ্যা: ০১ | বেতন: ২২,০০০-৫৩,০৬০/- | গ্রেড: ৯ম | সর্বোচ্চ বয়স: ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা | Age Limit

NPA job circular 2026 অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং পদভেদে সর্বোচ্চ ৩২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো প্রকার এফিডেভিট সম্পূর্ণ অগ্রহণযোগ্য

পদের নামসর্বোচ্চ বয়স
সিস্টেম এনালিস্ট৪০ বছর
ফাইন্যান্সিয়াল এনালিস্ট৩৭ বছর
ব্যবস্থাপক৩৭ বছর
প্রোগ্রামার৩৫ বছর
সহকারী ব্যবস্থাপক, এসোসিয়েট, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী৩২ বছর

মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।


আবেদন ফি | Application Fee

আবেদন ফি বাবদ প্রতি প্রার্থীকে Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর থেকে ২২৩/- (দুইশত তেইশ) টাকা (Teletalk সার্ভিস চার্জ বাবদ ২০/- টাকাসহ) পরিশোধ করতে হবে।

আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে এই ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।


অনলাইনে আবেদনের নিয়ম | How to Apply for NPA Job Circular 2026

National Pension Authority job 2026-এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। কোনো ডাক, কুরিয়ার বা সরাসরি হার্ডকপি আবেদন গ্রহণযোগ্য নয়। নিচে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া বর্ণনা করা হলো:

ধাপ ১: টেলিটকের অফিশিয়াল পোর্টাল http://npa.teletalk.com.bd অথবা https://www.npa.gov.bd-এ প্রবেশ করুন।

ধাপ ২: “Application Form” অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত পদটি সিলেক্ট করুন।

ধাপ ৩: আবেদন ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করুন।

ধাপ ৪: নির্ধারিত মাপের ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করুন।

ধাপ ৫: সম্পূর্ণ ফর্মটি পুনরায় যাচাই করে Application Preview দেখুন এবং সন্তুষ্ট হলে “Submit” করুন।

ধাপ ৬: সাবমিটের পর প্রাপ্ত User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s Copy প্রিন্ট করে সংরক্ষণ করুন।

গুরুত্বপূর্ণ: আবেদনপত্র Submit করার আগেই সমস্ত তথ্য ও ছবির সঠিকতা নিশ্চিত করুন। একবার Submit করার পর কোনো পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধন করার সুযোগ থাকবে না।


SMS-এর মাধ্যমে ফি পরিশোধের নিয়ম | SMS Fee Payment Process

আবেদন সাবমিটের পর Teletalk প্রি-পেইড সিম থেকে নিচের পদ্ধতিতে ফি পাঠাতে হবে:

Teletalk Job Application করার নিয়ম ২০২৬ (Process) | ছবি, স্বাক্ষর ও পেমেন্ট গাইড

প্রথম SMS (User ID যাচাই):

NPA<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: NPA ABCDEF

Reply: Applicants Name, Tk-223 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NPA<Space>Yes<Space>PIN and send to 16222.


দ্বিতীয় SMS (ফি নিশ্চিতকরণ):

NPA<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: NPA YES 12345678

Reply: Congratulation Applicant’s name, Payment completed successfully for Application for (post name). User ID is (ABCDEF) and Password (XXXXXX).

User ID ও PIN ভুলে গেলে:

  • User ID জানতে: NPA<Space>Help<Space>USER<Space>User ID → Send to 16222
  • PIN জানতে: NPA<Space>Help<Space>PIN<Space>PIN no → Send to 16222

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য | Admit Card & Exam Info

লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি SMS-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (https://www.npa.gov.bd)-এ প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচিও SMS-এর মাধ্যমে জানানো হবে।

SMS পেলে User ID ও Password ব্যবহার করে Admit Card Download করে রঙিন Print করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্য — পদভেদে পরীক্ষার ধাপ:

  • সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার ও সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ব্যবহারিক পরীক্ষায় এবং সেখানে উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
  • অন্য সকল পদ: শুধুমাত্র লিখিত ও মৌখিক পরীক্ষা।

NPA Job Circular 2026 Image / PDF

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর অফিশিয়াল ছবি ও পিডিএফ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা National Pension Authority (NPA) Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবিটি নিচে যুক্ত করেছি।

নিচে সংযুক্ত NPA নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর এই ইমেজে চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। যেমন— পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান এবং নিয়োগ পরীক্ষার শর্তাবলি। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই জাতীয় পেনশন কর্তৃপক্ষে চাকরির বিজ্ঞপ্তির ছবিটি স্পষ্টভাবে দেখতে বা আপনার প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন।

NPA Job Circular 2026, National Pension Authority Job Circular 2026, System Analyst, Financial Analyst, Programmer, Manager
NPA Job Circular 2026, National Pension Authority Job Circular 2026, System Analyst, Financial Analyst, Programmer, Manager
NPA Job Circular 2026, National Pension Authority Job Circular 2026, System Analyst, Financial Analyst, Programmer, Manager
NPA Job Circular 2026, National Pension Authority Job Circular 2026, System Analyst, Financial Analyst, Programmer, Manager

বিজ্ঞপ্তির সোর্সঃ দ্য ডেইলি স্টার, ২২ মে ২০২৬

অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ২৪ মে ২০২৬ সকাল ১০:০০ টা

আবেদনের শেষ সময়ঃ ২০ জুন ২০২৬ বিকাল ৪:০০ টা

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ npa.teletalk.com.bd

Apply Now


মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র | Documents for Viva Voce

লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

  • প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ)।
  • প্রার্থী যে সিটি কর্পোরেশন/ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর স্থায়ী বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদ।
  • জাতীয় পরিচয়পত্র (NID)।
  • Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) ও Admit Card
  • আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার/শহিদ মুক্তিযোদ্ধার/বীরাঙ্গনার সনদ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র।
  • শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ হতে অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
  • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি।

বিশেষ শর্তাবলি | Important Terms & Conditions

  • চাকরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় নির্ধারিত ঘরে টিক চিহ্ন দিতে হবে।
  • এক পদে আবেদন: একজন প্রার্থী কেবল ০১ (এক)টি পদের জন্য আবেদন করতে পারবেন।
  • নাগরিকত্ব শর্ত: বাংলাদেশের নাগরিক না হলে, কোনো ফৌজদারি আদালতে নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হলে বা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকলে আবেদন করার যোগ্য হবেন না।
  • কোটা পদ্ধতি: সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
  • পরীক্ষার ধাপ: লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • ভুল তথ্য: আবেদনপত্রে সরবরাহকৃত কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সরকারি বিধি: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে।
  • তৃতীয় পক্ষ নিষিদ্ধ: কর্তৃপক্ষ যেকোনো পর্যায়ে কারণ দর্শানো ব্যতিরেকে পদসংখ্যা বৃদ্ধি/হ্রাসহ যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।

প্রস্তুতি টিপস | Expert Tips for NPA Job 2026

  • অভিজ্ঞতার সনদ আগে থেকে প্রস্তুত রাখুন: সিস্টেম এনালিস্ট, ফাইন্যান্সিয়াল এনালিস্ট, প্রোগ্রামার ও ব্যবস্থাপক পদে নির্দিষ্ট বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। সনদ আগে থেকেই সংগ্রহ করুন।
  • শুধুমাত্র Teletalk প্রি-পেইড সিম ব্যবহার করুন: ফি পরিশোধের জন্য অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করলে আবেদন সম্পন্ন হবে না।
  • ৭২ ঘণ্টার মধ্যে ফি দিন: আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে SMS করে ফি না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
  • ছবি ও স্বাক্ষর সঠিক মাপে রাখুন: ছবি (৩০০×৩০০ px, max ১০০ KB) ও স্বাক্ষর (৩০০×৮০ px, max ৬০ KB) — এই মাপ না হলে আপলোড ব্যর্থ হবে।
  • User ID ও Password সংরক্ষণ করুন: Admit Card ডাউনলোড এবং পরবর্তী সকল পর্যায়ের জন্য এগুলো অপরিহার্য।
  • শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না: সার্ভার লোড এড়াতে ডেডলাইনের আগেই আবেদন সম্পন্ন করুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ) | Frequently Asked Questions

প্রশ্ন ১: জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে? উত্তর: বিজ্ঞপ্তিটি ২১ মে ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

প্রশ্ন ২: NPA job circular 2026-এ মোট কতটি পদে নিয়োগ দেওয়া হবে? উত্তর: মোট ০৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রশ্ন ৩: আবেদন করার শেষ তারিখ কবে? উত্তর: আবেদনের শেষ সময় ২০ জুন ২০২৬ বিকাল ০৪:০০ টা।

প্রশ্ন ৪: কোথায় আবেদন করতে হবে? উত্তর: http://npa.teletalk.com.bd অথবা https://www.npa.gov.bd পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

প্রশ্ন ৫: একজন প্রার্থী কি একাধিক পদে আবেদন করতে পারবেন? উত্তর: না। একজন প্রার্থী কেবল ০১ (এক)টি পদে আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৬: আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে? উত্তর: ২২৩/- (দুইশত তেইশ) টাকা। Teletalk প্রি-পেইড সিম থেকে SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৭: সিস্টেম এনালিস্ট পদে আবেদন করতে কত বছরের অভিজ্ঞতা লাগবে? উত্তর: সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অন্যূন ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা প্রয়োজন।


আবেদনের লিংক ও যোগাযোগ | Application Links & Contact


স্বাক্ষরকারী কর্তৃপক্ষ: সিরাজাম মুনিরা সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব), জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও সদস্য সচিব, গ্রেড-৫ম থেকে গ্রেড-৯ম এর শূন্যপদে জনবল নিয়োগ কমিটি


বিজ্ঞপ্তি নম্বর: ০৭.০৪.০০০০.০০০.০০১.১১.০০০১.২৫.২১৫ | বিজ্ঞপ্তির তারিখ: ২১ মে ২০২৬ | আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬, বিকাল ০৪:০০ টা

Latest Govt Job 2026

Ansar-VDP Unnayan Bank Job – Last Date 15 June 2026

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস Job – Last Date 7 June 2026

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ – Last Date 4 June 2026

Tax Zone Kushtia Job – Last Date 3 June 2026

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগ – Last Date 11 June 2026

২৮৭ পদে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ – Last Date 15 June 2026

বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি – Last Date 15 June 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বয়স ক্যালকুলেটর 📅

জনপ্রিয়
চাকরি পাচ্ছেন না? সমস্যা আপনার সিভি-তে!

বারবার আবেদন করার পরেও ডাক পাচ্ছেন না? আজই এক্সপার্ট দিয়ে প্রফেশনাল সিভি বানিয়ে নিন।

৩০০৳ ১৫০ টাকা 📝 সিভি অর্ডার করুন
📚
প্রাইমারি শিক্ষক নিয়োগ স্পেশাল সাজেশন

গত বছরের পরীক্ষায় ৯০% কমন ছিল! শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য শর্ট সাজেশনটি এখনই সংগ্রহ করুন।

📥 মাত্র ৫০ টাকায় ডাউনলোড
× Bell

চাকরির আপডেট মিস করতে না চাইলে!

সবার আগে সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের গ্রুপে জয়েন করুন।

✈️ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 💬 হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন